৭ নভেম্বর ও ২৪-এর গণঅভ্যুত্থানে পরাজিত একই শক্তি: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:৪৭, ৭ নভেম্বর ২০২৬

৭ নভেম্বর ও ২৪-এর গণঅভ্যুত্থানে পরাজিত একই শক্তি: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যে শক্তি পরাজিত হয়েছিল, ৭ নভেম্বরেও পরাজিত হয়েছিল সেই শক্তিই।

শনিবার সকাল ১১টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

প্রধান অতিথি বক্তৃতায় প্রতিমন্ত্রী আরও বলেন, জনতা ও সশস্ত্র বাহিনীর চিন্তা এক বিন্দুতে মিলেছিল বলেই ২৪-এ শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে। প্রতিমন্ত্রীর মতে, ৭৫ ও ২৪-এর গণঅভ্যুত্থান একটি শিক্ষা দেয়- দেশ ও জাতির প্রয়োজনে জনতা ও সশস্ত্র বাহিনীর মধ্যকার অলিখিত দেয়াল অনেক সময় ভেঙে পড়ে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনতা ও সশস্ত্র বাহিনী সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ৭ নভেম্বর ও ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন