পরীমণির ‘খামচির পর’ ভ্যাকসিন নিলেন সাংবাদিক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩:৩৩, ৮ নভেম্বর ২০২৬

পরীমণির ‘খামচির পর’ ভ্যাকসিন নিলেন সাংবাদিক

ঢাকার আদালত প্রাঙ্গণে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে হেনস্তা ও খামচে দেওয়ার অভিযোগ তোলা সাংবাদিক সিয়াম হোসেন চিকিৎসকের পরামর্শে টিটেনাসের টিকা নিয়েছেন। রোববার (৮ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তিনি এ টিকা গ্রহণ করেন।

সিয়াম হোসেন আগামীর সময় পত্রিকার সাংবাদিক। তার অভিযোগ, গত ৫ নভেম্বর আদালতে সংবাদ সংগ্রহের সময় পরীমণির সঙ্গে তার অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে পরীমণি তাকে খামচি দেন।

টিকা নেওয়ার বিষয়ে সিয়াম বলেন, তার মা চিকিৎসকের কাছে শারীরিক অবস্থা পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছিলেন। সে অনুযায়ী তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসককে ঘটনার বিস্তারিত জানান। পরে চিকিৎসক প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি টিটেনাসের টিকা দেন।

সিয়াম আরও জানান, ঘটনার দুই দিন পর টিকা নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে তিনি চিকিৎসকের কাছে জানতে চেয়েছিলেন। তবে চিকিৎসক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে টিকা নেওয়ার পরামর্শ দেন।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর ঢাকার আদালতে একটি মামলার সংবাদ সংগ্রহ করতে গিয়ে পরীমণির সঙ্গে সাংবাদিক সিয়াম হোসেনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ উঠেছে। একই দিন আরেক সাংবাদিককেও হয়রানির অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন