বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭:১৬, ৮ নভেম্বর ২০২৬
রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে গাইবান্ধা জেলা পুলিশ লাইন টোডে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এ সময় পরীমনির বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ৫ নভেম্বর রাজধানীর আদালত চত্বরে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া প্রতিবেদক রবিউল ইসলাম রাজুর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন চিত্রনায়িকা পরীমনি। ওই সাংবাদিকের বিরুদ্ধে অশালীন স্পর্শের অভিযোগ তুলে তাঁকে গালিগালাজ করা হয় বলে দাবি করেন তাঁরা। বক্তারা আরও উল্লেখ করেন, রবিউল ইসলামের একটি হাত প্রতিবন্ধী।
বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীরা দায়িত্ব পালনের সময় যেন কোনো ধরনের অপমান, হেনস্তা কিংবা অসম্মানজনক আচরণের শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি এবং তাঁদের মর্যাদাহানিকর আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
সমাবেশ থেকে পরীমনির সঙ্গে সংশ্লিষ্টতা ও তাঁর কার্যক্রম বর্জনের ঘোষণা দেন সাংবাদিকরা। পাশাপাশি সাংবাদিকদের সম্মান রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে অভিযোগের প্রতিবাদে আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।