আহছান উল্লাহ, কুমিল্লা (দক্ষিণ)
প্রকাশ: ১১:২২, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শনিবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
পুলিশ জানায়, শনিবার রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার একটি দল নগরীর বাগিচাগাঁও এলাকায় হোসনে আরা বকুলের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া সম্প্রতি সরকারবিরোধী আন্দোলন ও নাশকতার পরিকল্পনার অভিযোগও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতার হোসনে আরা বকুলকে রোববার কুমিল্লার আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন হোসনে আরা বকুল। তিনি কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য হাজী বাহারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।