বেলকুচিতে পারবারিক বিরোধের জেরে অস্ত্র প্রদর্শন,  পিস্তলসহ গ্রেফতার ২

মনজুরুল ইসলাম (বেলকুচি)

প্রকাশ: ১০:১৯, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:২২, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বেলকুচিতে পারবারিক বিরোধের জেরে অস্ত্র প্রদর্শন,  পিস্তলসহ গ্রেফতার ২

সিরাজগঞ্জের বেলকুচিতে পারিবারিক কলহের জের ধরে দুই পক্ষের দ্বন্দ্বে চাচাতো ভাই কে পিস্তল দিয়ে গুলি করার অভিযোগ উঠেছে নাসিরউদ্দিনের প্রামাণিক এর বিরুদ্ধে। এঘটনায় দুই পক্ষের ৩ জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। 

২৭শে সেপ্টেম্বর রবিবার সকালে রাজাপুর উত্তরপাড়া গ্রামে এঘটনা ঘটে। পরে ৯৯৯ ফোন করে পুলিশকে জানালে বেলকুচি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি পিস্তল, দুই রাউন্ড গুলির খোসা ও একটি বিদ্যুৎ সর্ট লাইট সহ ২ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামিরা হলো পিতা পুত্র, রাজাপুর উত্তরপাড়া গ্রামের জেলহকের ছেলে ১/ মোঃ  নাসিরুদ্দিন প্রমানিক (৩০) ও রাজাপুর গ্রামের মৃত দেলবর প্রামানিকের ছেলে ২/ মোঃ জেলহক প্রামানিক (৫৫)

বাদীপক্ষ আহত অবস্থায় ২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, তারা হলো রাজাপুর উত্তর পাড়া গ্রামের সেলিম হোসেনের ছেলে ১/মোঃ ইয়াছিন (২০) ও সেলিম হোসেনের ছেলে ২/ মোঃ জাকির হোসেন (২৩),
আসামি জেলহক প্রামানিক আহত হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আর নাসিরুদ্দিন প্রামানিক কে অস্র আইনে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।

এঘটনা প্রেসব্রিফিং করে জানান,বেলকুচি থানা সহকারী পুলিশ সুপার (সার্কেল) শহিদুল ইসলাম। পিস্তল সহ মামলার বিষয়ে তদন্ত চলমান রয়েছে তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ মোক্তারুজ্জামান, তদন্ত অফিসার মোঃ জহুরুল ইসলাম ও এই মামলার বাদি বেলকুচি থানার এস আই মোঃ আইনুল হক সহ ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন