পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার মিল নেই: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৪৮, ২১ নভেম্বর ২০২৬

পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার মিল নেই: রিজভী

পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (২১ নভেম্বর) সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি র‍্যালির উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার ক্ষেত্রে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে রক্ষীবাহিনীকে ব্যবহার করে বিরোধী মত দমন করা হয়েছিল।

পরে বৃষ্টি উপেক্ষা করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিশাল র‍্যালি বের হয়। নয়াপল্টন থেকে শুরু হয়ে র‍্যালিটি বিজয়নগর হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন