খাগড়াছড়িতে অস্ত্র, খুন ও মাদকসহ ২০ মামলার আসামি গ্রেফতার

ডা. শহিদুল ইসলাম শহীদ জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

প্রকাশ: ১৯:২৪, ১১ নভেম্বর ২০২৫

খাগড়াছড়িতে অস্ত্র, খুন ও মাদকসহ ২০ মামলার আসামি গ্রেফতার

খাগড়াছড়ি সদর থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, মাদক, খুন, চুরি ও দস্যুতাসহ মোট ২০টি মামলার পলাতক আসামি মো. মিজানুর রহমান ওরফে মিজান (৩৭) গ্রেফতার হয়েছেন।

১১ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ সকাল ১১টা ৫ মিনিটে খাগড়াছড়ি সদর থানা পুলিশ কুমিল্লাটিলা এলাকায় অভিযান চালিয়ে মো. মিজানুর রহমান ওরফে মিজান (৩৭), পিতা—মো. আকবর আলী শিকদার, মাতা—মোছা. মালেকা বেগম, স্ত্রী—মোছা. শাপনুর আক্তার ওরফে শাহিনুর, সাং—কুমিল্লাটিলা (আনসার ক্যাম্পের পাশে), থানা—খাগড়াছড়ি সদর, জেলা—খাগড়াছড়ি পার্বত্য জেলা—কে গ্রেফতার করে।

উক্ত আসামির বিরুদ্ধে খাগড়াছড়ি সদর মডেল থানা ছাড়াও বিভিন্ন থানায় ৫টি মাদক মামলা, ২টি খুন মামলা, ৬টি চুরি মামলা, ২টি অস্ত্র মামলা, ১টি দস্যুতা মামলা ও ৪টি অন্যান্য মামলাসহ মোট ২০টি মামলা রয়েছে।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন