আহসান, বরগুনা
প্রকাশ: ২২:১০, ৩১ জানুয়ারি ২০২৬
শনিবার ৩১ জানুয়ারি বুধবার দুপুর ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাথরঘাটা নৌবাহিনী কন্টিনজেন্ট এবং থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযানে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের পূর্ব লেমুয়া এলাকা হইতে মৃত: রশিদ মিয়ার ছেলে মোঃ আলম হোসেন আলো(৪৫) ও তার সহযোগী একই গ্রামের মৃত এসকান্দার খাঁ এর ছেলে মো: আফজাল খাঁ কে আটক করা হয়।
নৌবাহিনী সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা নৌবাহিনী ক্যান্টিনজেট ও পাথরঘাটা থানা পুলিশের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ১কেজি ৫০গ্রাম গাঁজা,নগদ ২১ হাজার ৫০৯,০২টি বাটন মোবাইল ও ১টি ওজন পরিমাপক যন্ত্র উদ্ধার করা হয়।
স্থানীয়রা উক্ত অভিযানটিকে নৌবাহিনীর প্রতি মানুষের আস্থা বহুগুণ বাড়বে বলে মনে করেন।
নৌবাহিনী জানায় নির্বাচনকে সামনে রেখে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে যৌথ বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামিদের গ্রেফতার করা হবে।
অভিযান শেষে আসামিদের উদ্ধারকৃত মালামাল সহ পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।