সাদ্দাম হোসেন, অগ্রযাত্রা প্রতিদিন
প্রকাশ: ২১:২২, ২৯ অক্টোবর ২০২৬
সংস্থাটির উপপরিচালক জনসংযোগ মো. শাহাদাত হোসেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনকে জানান, ইতোমধ্যে নদীবন্দর এলাকায় নির্মাণ করা হয়েছে আড়াই কিলোমিটার ওয়াকওয়ে, এক কিলোমিটার নদীতীর সংরক্ষণ, একটি জেটি ও ৫০ মিটার কোয়ে ওয়াল। পাশাপাশি নদীতীরে পাঁচ হাজার গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদীর তীরের জমি সংরক্ষণ এবং অবৈধ দখল প্রতিরোধও এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।
এদিকে, ঢাকার চারপাশের প্রায় ১১০ কিলোমিটার বৃত্তাকার নৌপথ ঘিরে ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে ৯১ কিলোমিটারের বেশি ওয়াকওয়ে, পাঁচটি ইকোপার্ক ও সাতটি জেটিসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ।
তবে শুধু নির্মাণ নয়, নদীতীর দখলমুক্ত রাখা, গাছের পরিচর্যা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করলেই এসব উদ্যোগের সুফল পাবে নগরবাসী।