এ এম ফাহাদ, খাগড়াছড়ি :
প্রকাশ: ০৯:৫১, ১১ ফেব্রুয়ারি ২০২৬
মহড়ার মূল উদ্দেশ্য ছিল ভোটগ্রহণ চলাকালীন সময়ে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দ্রুত ও কার্যকরভাবে কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে তা প্রদর্শন করা। এতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা সমন্বিতভাবে অংশগ্রহণ করেন, যা আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথ প্রস্তুতির একটি স্পষ্ট বার্তা দেয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচনকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
এ সময় সাধারণ জনগণকে আশ্বস্ত করা হয় যে, নির্বাচনে কোনো প্রকার বিশৃঙ্খলা বা নিরাপত্তাজনিত সমস্যা হবে না। ভোটাররা যেন নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন-সে লক্ষ্যেই এই প্রস্তুতি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।