মো আবু নাঈম, ঠাকুরগাঁও
প্রকাশ: ১০:৫৪, ৯ জুন ২০২৬
উল্লেখ যে এ সময় এখানে অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ ১১ জন শূন্য রেখায় অবস্থান করছিল।
১১জনকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিএসএফ অবৈধভাবে পুশইনের চেষ্টার পর ১১জন নাগরিক মশালগাঁও সীমান্তের শূন্যরেখায় আটকা পড়েন।এরপর থেকেই বাংলাদেশ সিমান্ত রক্ষী বাহিনী বিজিবি সীমান্তে কড়া নজরদারি শুরু করে এবং উক্ত ১১ জনকে শূন্যরেখা অতিক্রম করতে নিষেধ করে।ফলে বি এস এফ এবং বি জি বির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে।
এই ১১ জন প্রায় ৪৮ ঘণ্টা মানবেতর জীবনযাপন করে, অবশেষে ভোরে তাদের সরিয়ে নেয় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বি এস এফ। এই বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান।
স্থানীয় বাসিন্দারা জানান, নারী ও শিশুদের দীর্ঘ সময় শূন্যরেখায় আটকে থাকার বিষয়টি অত্যন্ত অমানবিক ছিল। বিএসএফ তাদের সরিয়ে নেওয়ায় সীমান্ত এলাকায় আপাতত অস্থিরতা ও অনিশ্চয়তার অবসান হয়েছে।