রাজবাড়ীতে ধর্ষণের চেষ্টা মামলার পলাতক আসামি মাগুরা থেকে গ্রেপ্তার

মোঃ আব্দুর রহিম, রাজবাড়ী

প্রকাশ: ১৬:১৪, ৩১ জুলাই ২০২৬

রাজবাড়ীতে ধর্ষণের চেষ্টা মামলার পলাতক আসামি মাগুরা থেকে গ্রেপ্তার

রাজবাড়ী সদর থানায় দায়ের হওয়া ধর্ষণের চেষ্টা মামলার এক পলাতক আসামিকে মাগুরা জেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে মাগুরা জেলার শ্রীপুর থানার জয়নগর আড়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি রাজবাড়ী সদর উপজেলার শহীদ পাচুরিয়া এলাকার নিরাঞ্জন মন্ডলের ছেলে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, মামলাটি দায়ের হওয়ার পর থেকেই ওই আসামি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

রাজবাড়ী সদর থানার পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা মামলায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। শুক্রবার (৩১ জুলাই) প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন