ঠাকুরগাঁও অনলাইন জুয়ার "ক্যাসিনো সম্রাট" ডিবির হাতে আটক

মো আবু নাঈম, ঠাকুরগাঁও

প্রকাশ: ১৬:৫১, ৭ আগস্ট ২০২৬

ঠাকুরগাঁও অনলাইন জুয়ার

মাদক ও অনলাইন  জুয়ার উপর ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশ জেলার জামালপুর ইউনিয়নে  এক বিশেষ অভিযান পরিচালিত করে, উক্ত অভিযানে ঠাকুরগাঁওয়ের ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃতের নাম মোহাম্মদ খোরশেদ আলী। প্রাথমিক তদন্তে  অভিযুক্তের মোবাইল ও ল্যাপটপে একাধিক অনলাইন ক্যাসিনো অ্যাপ এবং বিভিন্ন সাইটে সক্রিয় আইডির তথ্য পাওয়া গেছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার মাধ্যমে অসংখ্য তরুণকে আসক্ত করে আর্থিক ক্ষতির মুখে ঠেলে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ জানায়, জব্দ করা ডিজিটাল ডিভাইস ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পুরো চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্তের চেষ্টা চলছে। সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানায় তদন্তের স্বার্থে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে অপরাধী দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে অইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন