নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:০৪, ১১ আগস্ট ২০২৬
দুর্ঘটনায় নিহতরা হলেন- আল আরাফা বাসের চালক কামাল (৪০), বাসের সুপারভাইজার শোভন (৩৫) এবং বালুবাহী ট্রাকটির মালিক আব্দুল ওহাব (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী থেকে যশোরগামী আল-আরাফা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে বাস ও ট্রাক দুটিই সড়কের ওপর ছিটকে পড়ে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।
আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।