শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
প্রকাশ: ২৩:০৩, ১৫ আগস্ট ২০২৬
শনিবার দুপুরে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজুর সরদারের মেয়ে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। পরে খালাতো বোন জান্নাতুল, আতিকা ও লাবিবাকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে তারা। একপর্যায়ে তিনজনই পুকুরের গভীর পানিতে চলে গেলে দুজন পানিতে তলিয়ে যায়। অপরজনও পানিতে হাবুডুবু খেতে থাকে।
বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরীকে মৃত ঘোষণা করেন। অপর কিশোরীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, পুকুরের পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।