সুরুজ মিয়া, শিবপুর
প্রকাশ: ১৫:৫২, ২৫ আগস্ট ২০২৬
জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের মীর আক্তার কনস্ট্রাকশন ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে প্রায় ৫৮ কিলোমিটার সড়কের নির্মাণকাজে এসব শ্রমিক কর্মরত রয়েছেন। নরসিংদীর শিবপুর উপজেলার গাংপাড় এলাকার একটি ক্যাম্পে ২৫০ জন শ্রমীক কাজ করছেন। তারা গত তিনদিন যাবত কাজ বন্ধ করে অবস্থান করছেন। বেতন ভতার জন্য এর আগেও তারা মানববন্ধন ও প্রতিবাদ করেছেন।
শ্রমিকদের অভিযোগ, গত পাঁচ-ছয় মাস ধরে বেতন পাচ্ছেন না। বেতন না পাওয়ায় তাদের সংসারে চরম সংকট দেখা দিয়েছে। অনেকেই ধারদেনা করে পরিবার চালাচ্ছেন। কেউ কেউ প্রয়োজনীয় খাবারও জোগাড় করতে পারছেন না। পাওনা বেতন পরিশোধের দাবিতে তারা কর্মস্থলে মানববন্ধন ও প্রতিবাদ করলেও সমস্যার সমাধান হয়নি।
এ বিষয়ে মীর আক্তার কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজার নবিরুজ্জামান সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিন বলেন, শ্রমিকদের বেতন পরিশোধের চেষ্টা চলছে। এক মাসের বেতন পরিশোধের প্রস্তাব দেওয়া হলেও শ্রমিকরা তা গ্রহণ করছেন না। তাদের দাবি, একসঙ্গে সব বকেয়া টাকা পরিশোধ করতে হবে। কর্তৃপক্ষের দাবি, শ্রমিকদের সব পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করছেন।
তবে শ্রমিকদের দাবী পাঁচ-ছয় মাস ধরে বেতন না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করার পরও আর কতদিন অপেক্ষা করতে হবে? শ্রমিকরা তাদের বকেয়া বেতন-ভাতা হাতে পাওয়ার পরে ক্যাম্পের তালা খোলে কাজে যোগদান করবে বলে জানান।