সীমান্তে বিজিবির অভিযানে ইস্কাপ সিরাপ, সার ও পাট জব্দ

আবু হাসান (আকাশ), লালমনিরহাট

প্রকাশ: ১৬:০১, ২৯ আগস্ট ২০২৬

সীমান্তে বিজিবির অভিযানে ইস্কাপ সিরাপ, সার ও পাট জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাপ সিরাপ, বাংলাদেশি সার, কীটনাশক ও পাট জব্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার (২৮ আগস্ট) লালমনিরহাট ১৫ বিজিবির অধীনে হাতীবান্ধা, আদিতমারী এবং কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। বিজিবির ঝাউরানী, রামখানা, বাগভান্ডার ও দিঘলটারী বিওপির টহলদল এসব মালামাল উদ্ধার করে।

অভিযানে ভারতে পাচারকালে ২৫০ কেজি ইউরিয়া সার, ১০০ কেজি পটাশ সার, কীটনাশক ও ৪৬০ কেজি পাট জব্দ করা হয়। একই সাথে ভারত থেকে অবৈধভাবে আনা ১৪২ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৬২ হাজার ৪০০ টাকা। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, চোরাকারবারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন