মোঃমহিউদ্দিন জুয়েল, দোয়ারা বাজার
প্রকাশ: ১৮:৫০, ৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:০৫, ৭ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই যৌথ সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন সুনামগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা। এছাড়াও অনুষ্ঠানে মূখ্য আলোচক ও বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন "শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। তরুণ প্রজন্মের মেধা ও মনন বিকাশে সুনামগঞ্জ সদর থানা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা প্রদান করতে বদ্ধপরিকর। বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন দেশে যেভাবে মাদক ও ইভটিজিংয়ের প্রবণতা বাড়ছে তা রুখে দিতে আইনি পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। এ সময় তিনি অভিভাবকদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়ে বলেন সন্তান কার সাথে মেলামেশা করছে, কোথায় সময় কাটাচ্ছে—সে বিষয়ে পরিবারকে সচেতন ও সজাগ নজরদারি রাখতে হবে। পারিবারিক মূল্যবোধ ও নজরদারিই সন্তানকে যেকোনো অপরাধের হাত থেকে রক্ষা করতে পারে।
আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা উচ্চারণ করে সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ বলেন মাদক জুয়া ও ইভটিজিংয়ের সাথে জড়িত বা পৃষ্ঠপোষকতাকারী কাউকেই কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অপরাধীর কোনো দলীয় বা সামাজিকভাবে বিশেষ পরিচয় থাকতে পারে না। সমাজকে ব্যাধিমুক্ত রাখতে থানা পুলিশ জিরো টলারেন্স নীতি ঘোষণা করছে। অপরাধ দমনে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।
উক্ত সচেতনতামূলক সুধী সমাবেশে মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষকবৃন্দ পরিচালনা কমিটির সদস্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে উপস্থিত শিক্ষক ও অভিভাবকবৃন্দ পুলিশের এই সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানান এবং এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত ও ইভটিজিংমুক্ত রাখতে প্রশাসনকে সার্বিক সহায়তার অঙ্গীকার ব্যক্ত করেন।