রাজ্জাক মিয়া,কুলাউড়া
প্রকাশ: ২২:০৮, ১০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বেশি দামে তেল বিক্রির বিষয়ে কোনো ক্রেতা অভিযোগ করেননি। তবে দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধ পাওয়া যায়।
এ অপরাধে দোকানদার তারেক মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারা অনুযায়ী ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির বিষয়ে সতর্ক করা হয়।