মোঃ সবুজ মিয়া, নীলফামারী
প্রকাশ: ১৭:৫৩, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয় মিনি স্টেডিয়াম মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা ৩০৭ সংসদ সদস্য বিলকিস ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, অফিসার ইনচার্জ আব্দুল গফুর, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‘মাদক ছাড়ো, জীবন গড়’—এই শপথ নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় বালিকা বিভাগে রণচণ্ডী স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ হয়। বালক বিভাগে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন অফিসার ইনচার্জ আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল প্রামাণিক, সাধারণ সম্পাদক ইবনে জোবায়ের রুবেল ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু।
‘মাদককে না বলুন, সুন্দর জীবন গড়ুন’—এই আহ্বানে বিজয়ী ও রানার্সআপ দলের অধিনায়কদের হাতে ট্রফি তুলে দেন অফিসার ইনচার্জ আব্দুল গফুর এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম