তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ  আটক ৩ 

নিজস্ব প্রতিবেদক, ভোলা

প্রকাশ: ১৮:১৯, ২১ সেপ্টেম্বর ২০২৬

তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ  আটক ৩ 

ভোলার তজুমদ্দিনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। 

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চর মোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ডে দক্ষিণ জোন সুত্রে যানা যায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল তজুমদ্দিন থানাধীন চর মোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজারসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন তিনটি বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।

অভিযানে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, একটি দেশীয় পাইপগান, তিনটি রকেট ফ্লেয়ার, ১৫ রাউন্ড পিস্তল বল, দুটি তাজা কার্তুজ, একটি রাইফেল বল এবং চারটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। একই সময় আটক ব্যক্তিরা হলেন তজুমদ্দিন উপজেলার মাওলানা কান্দি গ্রামের মো. আলমগীর হোসেন (৪১), একই উপজেলার দড়ি চাদপুর গ্রামের মো. আলমগীর (৪৩) এবং মাওলানা কান্দি গ্রামের আব্বাস মাঝি (৪৬) নামের তিনজনকে আটক করা হয়। 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, আটকৃতদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন