লোহাগড়ায় ডিজিটাল প্রতারক চক্রের মূল হোতাসহ ৯ জন আটক

মোঃ শফিকুল ইসলাম সাকিল, নড়াইল

প্রকাশ: ১৯:১৬, ২১ সেপ্টেম্বর ২০২৬

লোহাগড়ায় ডিজিটাল প্রতারক চক্রের মূল হোতাসহ ৯ জন আটক

নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে চক্রের মূল হোতাসহ ৯ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া ও প্রতারণায় ব্যবহৃত একাধিক মোবাইল ডিভাইস উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের একটি দল লোহাগড়া উপজেলার ঝামারঘোপ বাজারে অভিযান চালায়। এ সময় বাজারের ‘মা ফার্মেসি’তে অভিযান চালিয়ে ফার্মেসির মালিক ও চক্রের মূল হোতা ফরহাদ হোসেন এবং তার প্রধান সহযোগী সজীব হোসেনসহ ৯ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মাগুরা জেলার  মোহাম্মদপুর উপজেলার কলাগাছি গ্রামের আজাদ মোল্যার ছেলে ফরহাদ হোসেন (২৬), নড়াইল লোহাগড়া উপজেলার  লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে সজীব হোসেন (৩০), গোবিন্দপাড়া গ্রামের প্রহ্লাদ মজুমদারের ছেলে প্রসেনজিৎ মজুমদার (৩০), চর ঝামারঘোপ গ্রামের মৃত শাহাদাৎ মোল্যার ছেলে জমির মোল্যা (৪৫), মাগুরার কলাগাছি গ্রামের মহামিন মোল্যার ছেলে আলাউদ্দিন মোল্যা (২৮), লোহাগড়ার কালিনগর গ্রামের মিটুর মোল্যার ছেলে লাছু মিনহাজ (২৪), মাগুরার কলাগাছি গ্রামের সাখাওয়াত মোল্যার ছেলে নাজমুল মোল্যা (২৬), একই গ্রামের আজাদ মোল্যার ছেলে ফরিদ হোসেন (২৮) এবং লোহাগড়ার কালিনগর গ্রামের মৃত বীরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে বিবেক বিশ্বাস (২৫)।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার জানান,চক্রটি দীর্ঘদিন ধরে ইলিশের বাড়ি চাঁদপুর, নাহিদ ওয়ার্ড, কলম প্যাকেজিং, কাকলী ফার্নিচার, ইলিশ ভাইয়া চাঁদপুর ও অনলাইন বিডি’সহ বিভিন্ন আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন