এম সনজু আহমেদ, চুয়াডাঙ্গা:
প্রকাশ: ২০:৫৩, ৩ অক্টোবর ২০২৬
শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত পৌর কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স মল্লিক গ্যাস ঘরকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক মো. মুক্তাজুর রহমান মল্লিক।
অভিযানকালে ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্স হালনাগাদ করে ব্যবসা পরিচালনা এবং অবৈধভাবে গ্যাস মজুত না করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিষিদ্ধ পণ্য, ওষুধ এবং শিশু খাদ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল।
ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।