লালমনিরহাটের কালীগঞ্জে ৫৬ বস্তা সার জব্দ

মোঃ রুহুল আমিন রাসেল, লালমনিরহাট

প্রকাশ: ১০:৫০, ৯ অক্টোবর ২০২৬

লালমনিরহাটের কালীগঞ্জে ৫৬ বস্তা সার জব্দ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ডিবি পুলিশের অভিযানে ৫৬ বস্তা ইউরিয়া, ডিএপি ও এমওপি (পটাশ) সার উদ্ধার করে জব্দ করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত সারগুলো বাজেয়াপ্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, কালীগঞ্জ উপজেলার ৩ নম্বর ইউনিয়নের চর বৈরাতি গ্রামের জনৈক জামাল মাস্টারের বাড়িতে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ওই বাড়ি থেকে মোট ৫৬ বস্তা ইউরিয়া, ডিএপি ও এমওপি (পটাশ) সার উদ্ধার করা হয়।

পরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলামের উপস্থিতিতে উদ্ধার করা সারগুলো জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত সারগুলো বাজেয়াপ্ত করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে ডিবি পুলিশের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন