নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৪, ১৩ অক্টোবর ২০২৬
সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে মদন পৌরসভার ফচিকা টিএনটি রোডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক কুলিয়াটি পশ্চিম পাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল বারী আকন্দ হীরা (৩০), মদন দক্ষিণ পাড়া গ্রামের শান্ত মিয়ার ছেলে হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে মানিক মিয়া (৩২) এবং আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্দর গ্রামের আঃ জলিলের ছেলে তারেক (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা পুলিশের একটি দল এসআই আখতারুজ্জামানের নেতৃত্বে ফচিকা টিএনটি রোডে অভিযান চালায়। এ সময় ইয়াবা ও গাঁজা সেবনকালে ঘটনাস্থল থেকে এই চারজনকে হাতেনাতে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় আরও অজ্ঞাতনামা ৪-৫ জন পালিয়ে যায়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাহ উদ্দিন করিম জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আজ নেত্রকোনা জেলা হাজতে প্রেরণ করা হবে।
এ বিষয়ে মদন পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান জানান, সাধারণ সম্পাদকের গ্রেফতারের বিষয়টি জেলা ছাত্রদলের সভাপতিকে অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জেলা কমিটি তার বিরুদ্ধে দলীয় ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।