সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ফুলপুরে মানববন্ধন

‎উবায়দুল্লাহ সাআদ ফুলপুর (ময়মনসিংহ)

প্রকাশ: ২০:১৯, ২২ অক্টোবর ২০২৬

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ফুলপুরে মানববন্ধন

নেত্রকোনার দুর্গাপুরে কর্মরত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ময়মনসিংহের ফুলপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎বৃহস্পতিবার  (২২ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি ফুলপুর উপজেলা শাখার   উদ্যোগে ফুলপর গোল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‎
‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর ফুলপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক নাজিম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নূরুল আমিন, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফয়জুর রহমান  এ ছাড়াও স্থানীয় সাংবাদিকেরা এতে অংশ নেন।
‎
‎জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি ফুলপুর উপজেলার সভাপতি সাংবাদিক ইব্রাহিম এর সভাপতিত্বে 
‎মাওলানা উবায়দুল্লাহ সাআদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন  জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির সাধারণ সম্পাদক জুয়েল রানা ,শফিকুল ইসলাম শফিক,রফিকুল ইসলাম,হাবিবুর রহমান হাবিব, দিল মোহাম্মদ চঞ্চল, মাওলানা কামরুল ইসলাম, আব্দুল্লাহ সরকার, আব্দুর রাজ্জাক,আবুল হাশেম,মাওলানা মাহবুব মন্ডল সহ প্রমূখ ব্যক্তিবর্গ 
‎
‎বক্তারা বলেন,  লুৎফুজ্জামান আলিফ ফকির একজন সাহসী অনুসন্ধানী সাংবাদিক, তিনি সমাজ ও রাষ্ট্রের অসংগতি তুলে ধরতেন তার হত্যাকাণ্ড সাংবাদিক সমাজের জন্য গভীর উদ্বেগ ও বেদনার বিষয়। একজন সাংবাদিককে হত্যা করে স্বাধীন সাংবাদিকতা ও সত্য প্রকাশের পথ রুদ্ধ করা যায় না। এ ধরনের নৃশংস ঘটনা গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে, এই দায় রাষ্ট্র কোন ভাবেই এড়াতে পারেনা
‎সাংবাদিক নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিকেরা জীবনের ঝুঁকি নিয়ে সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরেন। অথচ দায়িত্ব পালন করতে গিয়ে যদি তাঁদের জীবন দিতে হয়, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনের অনুকূল পরিবেশ তৈরি করা রাষ্ট্রের দায়িত্ব।
‎নেতৃবৃন্দ সাংবাদিক আলিফের এতিম দুই সন্তান এবং বিধবা স্ত্রীর দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রীকে নেওয়ার অনুরোধ জানান। 
‎
‎মানববন্ধন থেকে সাংবাদিক আলিফ ফকির হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সাংবাদিক সমাজের প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন