সাইফুল ইসলাম, ধামরাই (ঢাকা)
প্রকাশ: ১৫:৪১, ১৩ অক্টোবর ২০২৬
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহাম্মেদ, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম। এ ছাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য তমিজ উদ্দিন বলেন, প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করা হবে। পূজাকে কেন্দ্র করে কোথাও যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক ও দায়িত্বশীল থাকার পরামর্শ দেন তিনি।
সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপন, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।