এসএম আকাশ, বান্দরবান
প্রকাশ: ১৬:২৬, ১৩ অক্টোবর ২০২৬
বান্দরবান পার্রত্য জেলার লামা উপজেলায় সার্টিফিকেট আনার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তিন ছাত্রী নিখোঁজ। গত ১১ অক্টোবর ২০২৬ইং তারিখ সকাল ১১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর দুই দিন পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ছাত্রীদের খোঁজ না মেলায়র উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবার। তাদের সন্ধান পেতে সবার সহযোগিতা চেয়েছেন স্বজনেরা।
নিখোঁজ তিন ছাত্রী হলো তানিয়া সুলতানা, হালিমাতুস সাদিয়া ও রেশি। তারা লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বদুরঝিরি মুখ এলাকার বাসিন্দা।
পরিবারের সদস্যদের মাধ্যমে জানা গেছে, গত ১১ অক্টোবর সকালে মানিকপুর উচ্চ বিদ্যালয় থেকে সার্টিফিকেট আনার কথা বলে বাড়ি থেকে বের হয় ওই তিন ছাত্রী। পরে তারা ইয়াংছা বাজার হয়ে চকরিয়ার উদ্দেশে রওনা দেয়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ ছাত্রীদের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তাদের সন্ধান পেলে ০১৮২২-৮৯৭৯৫১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন স্বজনেরা।