ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

ইয়াছিন মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ১৩:১০, ১৪ অক্টোবর ২০২৬

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

​ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী প্রাণ হারিয়েছেন। বুধবার-১৪ অক্টোবর) সকাল আনুমানিক ৭:০০ ঘটিকার সময় সরাইল থানাধীন বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন নরসিংদী সদর থানার সাটির পাড়া এলাকার শীতিস চন্দ্র দাসের ছেলে অনুপ কুমার দাস (৫০) এবং একই এলাকার মৃত মো. নোয়াজিস মিয়ার ছেলে আনোয়ারুল আজিম। ​দুর্ঘটনার বিবরণ ও পুলিশের তথ্য​ অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অন্তর্গত খাঁটিহাতা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় সিলেটগামী একটি ট্রাক (রেজিঃ নং: ঢাকা-মেট্রো-ট-২৪-৬৯৪২ / ঢাকা-মেট্রো-ট-১৭-০৬৭৭) একটি মোটরসাইকেলকে (রেজিঃ নং: ঢাকা মেট্রো-ল-৫৯-৮২৯৬) পিছন থেকে সজোরে ধাক্কা দেয় এবং পিষে ফেলেন।

​ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী অনুপ কুমার দাস ও আনোয়ারুল আজিম গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর পথেই তাদের মৃত্যু হয়।

​ঘটনার পর খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করে। খাঁটিহাতা হাইওয়ে থানার জিডি নং-৩৫৩। পুলিশ জানায়, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে, ​এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন