চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: ১৫:২৬, ১৬ অক্টোবর ২০২৬
এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞজ এর একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫, রাজশাহীর বোম্ব ডিজপোজাল ইউনিটের সহযোগিতায় ১৬ অক্টোবর ২০২৬ তারিখ রাত ০২:০৫ ঘটিকার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ৫নং মহারাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ পূর্ব টিকরা গ্রামের আম বাগানের ভিতর হতে ৯২ (বিরানব্বই) টি ককটেল, ১১.৮ (এগারো দশমিক আট)
কেজি সাদা রংয়ের গান পাউডার সদৃশ্য পাউডার, হাসুয়া ০২ টি এবং বিস্ফোরক তৈরীর বিভিন্ন সরঞ্জামাদি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার পূর্বক জব্দ করা হয়। সেই সময় ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায় নাই এবং উল্লিখিত ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় নাই। ধারণা করা হচ্ছে যে, উদ্ধারকৃত আলামতসমূহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির লক্ষ্যে দুষ্কৃতিকারীগণ উক্ত স্থানে সংরক্ষণ করে রেখেছিল।
উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি টিভি স্কুলে প্রদর্শন ও আপনার বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে প্রকাশ করার জন্য অনুরোধ করা হলো।