ইয়াছিন মাহমুদ (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: ১৭:৩৯, ১৬ অক্টোবর ২০২৬
অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের আর্থিক সংকট লাঘব এবং জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে অনুদান প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ।
শুক্রবার-(১৬ অক্টোবর) সকাল ১০-টায় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এতে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীরা এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, "এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষের বিপদের দিনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সরকারি ও প্রাতিষ্ঠানিক এমন সহায়তা অব্যাহত থাকলে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।
ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখে একটি মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন জেলা পরিষদের প্রতিনিধিরা।