লক্ষ্মীপুরের সীরাত মাহফিলে দ্বীন প্রতিষ্ঠায় ঐক্যের ডাক

আব্দুল আহাদ, লক্ষ্মীপুর

প্রকাশ: ১৫:১১, ২২ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুরের সীরাত মাহফিলে দ্বীন প্রতিষ্ঠায় ঐক্যের ডাক

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়ন সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ কর্তৃক আয়োজিত ২ দিন ব্যাপী (১১তম বর্ষ) ঐতিহাসিক সীরাতুন্নবী (সাঃ) মাহফিল এর দ্বিতীয় দিনে প্রধান আলোচক অধ্যক্ষ মাওলানা মোশতাক ফয়েজী পীর সাহেব, নাগাইশ দরবার শরীফ, কুমিল্লা হুজুরের ওয়াজ শুনতে খাশেরহাট বাজারে প্রায় ১০ হাজার ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত হন যা  জনসমুদ্রে পরিণত হয়েছে মনে করেন স্থানীয়রা। 

মাওঃ গাজী মুনজির হাসান এমরান সেক্রেটারী, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ, চরবংশী, রায়পুর, লক্ষ্মীপুর এর পরিচালনায়  ২০ ও ২১ অক্টোবর  (মঙ্গল ও বুধবার, খাসের হাট ঈদগাহ ময়দানে প্রত্যহ বিকাল ৪টা হইতে শুরু হয়ে রাত এগারোটা পর্যন্ত চলছিল ঐতিহাসিক এ মাহফিল।
 
ছদরে জলছার প্রথম ও দ্বিতীয় দিনে এছাড়াও কোরআন ও  হাদিসের আলোকে ওয়াজ করেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেম কুলের শিরোমনি, আওলাদে রাসুল (সাঃ) আল্লামা আলহাজ্ব হযরত মাওলানা ছাইয়েদ মোঃ আনোয়ার হোসাইন তাহের জাবিরী আল মাদানী (খতিব, আন্দর কিল্লা শাহী জামে মসজিদ, চট্টগ্রাম)।,  

জাতীয় পর্যায়ে তিনবার পুরষ্কারপ্রাপ্ত প্রখ্যাত ক্বারী ও মুফাসসিরে কুরআন মাওলানা মোঃ আব্দুল মজিদ নাটোরী (ক্বারী ও তাফসীরকারক, বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড। খতিব, জজ কোর্ট কমপ্লেক্স জামে মসজিদ, নাটোর)। 

আওলাদে রাসুল (সাঃ) হযরত মাওলানা ছাইয়েদ মোঃ মাহবুব ইজ্জুদ্দিন তাহের জাবিরী ( সভাপতি, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন, লক্ষ্মীপুর জেলা খতিব, হযরত আবু বকর (রাঃ) জামে মসজিদ, মুগদা, ঢাকা)।

হযরত মাওলানা মোঃ মফিজুর রহমান (সভাপতি, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ, ২নং উত্তর চরবংশী ইউনিয়ন)। 

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাতীয় পুরষ্কারপ্রাপ্ত জনপ্রিয় ক্বারী হাফেজ ক্বারী আবুল বাশার। 

রায়পুর কালচারাল একাডেমী ও রেনেসাঁ শিল্পীগোষ্ঠী লক্ষ্মীপুর এর  এর হামদ ও নাতেরাসূল (সাঃ)  সুরে মুগ্ধ হয়েছিল পুরো জনসমুদ্র। 

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এর সভাপতি ফারুক আহম্মেদ কবিরাজ। 
বক্তারা পবিত্র আল কোরআন ও হাদিসের আলোকে চমৎকারভাবে বিভিন্ন বিষয় তুলে ধরে বলেন, "  দ্বীন কায়েম প্রতিষ্ঠায়  ঐক্যে বিকল্প কিছু নেই। "

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন