গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

জাকারিয়া শিকদার/গাজীপুর মহানগর প্রতিনিধিঃ

প্রকাশ: ২০:৩৪, ২৬ অক্টোবর ২০২৬

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরের কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ী এলাকায় আবারও ঝুটের গোডাউনে আগুন লেগেছে।প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।   

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ী এলাকায় এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে, আগুন ছড়িয়ে পড়লে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান,আজ সন্ধ্যা ৫
টা ৫৫ মিনিটের সময় দেওয়ালিয়াবাড়ী হাজী বাবুলের ভাড়া দেওয়া ৭ টি ঝুট গোডাউনে আগুন 
লাগে। মুহুর্তের মধ্যে আগুন ঝুট গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ারসার্ভিস এর ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। 

গাজীপুরের কাশিমপুর সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুস সামাদ
জানান,আগুন নিয়ন্ত্রণে আমাদের চারটি ইউনিট  কাজ করে। তিনি বলেন প্রায়  এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। তিনি বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ জানা যাবে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন