মোঃ শফিকুল ইসলাম সাকিল, নড়াইল
প্রকাশ: ১০:০৭, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:০৯, ২৭ অক্টোবর ২০২৬
গত সোমবার রাত আনুমানিক ১১টার দিকে নড়াইল সড়ক ভবনের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফিরোজ নড়াইল সদর উপজেলার ভওয়াখালী গ্রামের মো. মোস্তফা কবিরের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশনায় এবং ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি চৌকস দল নড়াইল সড়ক ভবনের সামনের সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ফিরোজের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ফিরোজের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।