নেছারাবাদে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পৃথক র‍্যালি ও সমাবেশ

‎ ‎মো: ফরিদ আহমেদ, নেছারাবাদ (পিরোজপুর)

প্রকাশ: ২০:১৪, ২৮ অক্টোবর ২০২৬

নেছারাবাদে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পৃথক র‍্যালি ও সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদে পৃথক পৃথক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি'র উপজেলার নির্বাচনী প্রধান কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়। পরে স্বরূপকাঠি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নির্বাচনী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
‎
‎সভায় বক্তব্য দেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো. শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সম্পাদক মো. মইনুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজ সিকদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. বদরুল হাসান, যুবদল নেতা মো. রেজাউল হাসান সুজন, মো. আব্দুল্লাহ আল যুবায়ের ও মারুফ তালুকদারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
‎
‎এ সময় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎
‎অপরদিকে সকাল ১০টায় স্বরূপকাঠী কলেজিয়েট একাডেমির সামনে থেকে আরেকটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ইন্দেরহাট ও মিয়ারহাট বন্দর প্রদক্ষিণ করে ফজিলা রহমান মহিলা কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম লিটু, সোহেল মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তপু রায়হান, যুবনেতা আজিম হাওলাদার, কাজী রাকিব, রনি, খোকন, নুর জামাল ও সুমন হোসেন, আখতার হোসেন, মোহাম্মদ মিঠুসহ যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
‎
‎সমাবেশে বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রম ও দলকে শক্তিশালী করা সহ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
‎
‎শেষে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে যুবদল নেতারা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। 

আরও পড়ুন