নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১০, ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান এবং গাজীপুরের টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন এ তথ্য জানান।
ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন জানান, বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর আসে, রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে একটি মরদেহ ভাসছে। খবর পেয়ে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
তিনি জানান, উদ্ধারের সময় মরদেহটির বয়স আনুমানিক ২৮ বছর বলে ধারণা করা হয়। তার পরনে ছিল সাদা পাজামা ও কালো জামা। হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই আইফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। মরদেহটির মুখে হালকা দাড়ি ছিল।
নৌ পুলিশ জানায়, নিহত তাহসিফের বাবার নাম কে এম এনায়েতুর রহমান। তিনি রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের ১৪/বি নম্বর রোডে বসবাস করতেন।
জানা গেছে, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে তিনি নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার দুই দিন পর বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশত্যাগের সময় ধারণ করা একটি ভিডিওর সঙ্গে তাহসিফের নাম আলোচনায় এসেছিল।
মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।