নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৮, ২৯ অক্টোবর ২০২৬
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ২৮ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর ১২.৩০ ঘটিকায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ৫নং গোগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ইটাহারী এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী (১) মোঃ হাবিবুর রহমান (৪০), পিতা-মোঃ নিয়াজ উদ্দিন, মাতা-মোসাঃ আজেফা বেগম, সাং-ইটাহারী, পোঃ গোগ্রাম, (২) মোঃ শাহাবুল (৫০), পিতা-মৃত আব্দুস সালাম, মাতা-মৃত আলীয়ারা বেগম, সাং-আচুয়া তালতলা, ১নং ওয়ার্ড, গোদাগাড়ী পৌরসভা, উভয়থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীদ্বয়কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে হেরোইন ৪০ গ্রাম, মোবাইল ফোন ০৪টি ও মাদক বিক্রির নগদ ৬,৬০৪/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
ধৃত আসামি ও উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।