আব্দুল কাদের, মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ১১:৪৪, ২৯ অক্টোবর ২০২৬
তবে স্বস্তির বিষয়, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেনটি ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটির উদ্দেশে যাচ্ছিল। পথে মির্জাপুরের মহেড়া এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে বগিটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় রেললাইনের প্রায় আধা কিলোমিটার অংশ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার সময় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাসেল নামের এক যাত্রী বলেন, “হঠাৎ দেখি ট্রেন থেকে ধোঁয়া বের হচ্ছে। শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ আতঙ্কে ছোটাছুটি করছিল। এ যেন এক কেয়ামত দেখে এলাম আমরা।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেড়া রেলওয়ে স্টেশন মাস্টার রকিবুল হাসান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। লাইনচ্যুত বগিটি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। উদ্ধারকারী ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধারকাজ শুরু হবে। দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।