মিরপুর-১০-এ বেতন বৃদ্ধির দাবিতে গার্মেন্টস শ্রমিকদের অনশন

জুবায়ের আলম সৈকত, ঢাকা

প্রকাশ: ১২:৩৪, ২৯ অক্টোবর ২০২৬

মিরপুর-১০-এ বেতন বৃদ্ধির দাবিতে গার্মেন্টস শ্রমিকদের অনশন

রাজধানীর মিরপুরে বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মিরপুর-১১ থেকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় বিভিন্ন গার্মেন্টস কারখানার শ্রমিকদের অবস্থান নিতে দেখা যায়।

সরজমিনে দেখা যায় , মিরপুরের আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে এ কর্মসূচিতে অংশ নেন। তারা মিরপুর-১১ নম্বর থেকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর পর্যন্ত বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

অবস্থানরত শ্রমিকদের মধ্যে সুমন নামে গার্মেন্টস কর্মী জানান, বেতন বৃদ্ধির দাবিতে তারা রাস্তায় নেমেছেন। দাবি আদায়ের লক্ষ্যে তারা এ কর্মসূচি পালন করছেন।

এদিকে, ঘটনাস্থলে পুলিশের উপস্থিতির পর শ্রমিকেরা মিরপুর-১০ নম্বর এলাকা থেকে সরে যান। পরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন