ভালুকায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

প্রকাশ: ২১:১১, ১ নভেম্বর ২০২৬

ভালুকায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন।

সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, মজিবুর রহমান মজু, আহসানউল্লাহ খান রোবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহির উদ্দিন বলেন, জাতীয় যুব দিবসের মূল লক্ষ্য হলো যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তোলা। পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।

আলোচনা সভা শেষে যুবক ও নারী উদ্যোক্তাদের মধ্যে চেক বিতরণ এবং বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন