ময়মনসিংহ দক্ষিণে পেশাজীবী দলের ১২১ সদস্যের কমিটি

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৪:৫৮, ১৭ নভেম্বর ২০২৬

ময়মনসিংহ দক্ষিণে পেশাজীবী দলের ১২১ সদস্যের কমিটি

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার ১২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে অ্যাডভোকেট মো. খন্দকার বদরুল আলমকে সভাপতি এবং সাংবাদিক মতিউর রহমান মতিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। রাজধানীর মতিঝিলে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম রাসেল।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার নির্দেশনা এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দলের মুখপাত্র নাফিস মাহমুদের সুপারিশের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়েছে।

কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে ময়মনসিংহ দক্ষিণ জেলা পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে। পাশাপাশি সংগঠনকে সুসংগঠিত করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন