রাজাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ১৬:৪০, ১৭ নভেম্বর ২০২৬

রাজাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুরে ধর্ষণ মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আলী হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলী হোসেন মোল্লা ওই গ্রামের মৃত আনেচ মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৫ নভেম্বর দায়ের করা একটি ধর্ষণ মামলার আসামি আলী হোসেন মোল্লা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এ মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ হাওলাদার জানান, গ্রেপ্তার আলী হোসেন মোল্লাকে মঙ্গলবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন