নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:১৩, ১৬ নভেম্বর ২০২৬
রোববার (১৫ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে সদর থানার বিশ্বাস বেতকা সুপারিবাগান সংলগ্ন একটি কাঁচা রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. আশরাফুল (৪৩), মো. মামুন আলী (২৩), মো. কাওসার মাহমুদ (২৪), মো. মিজানুর রহমান (৩৬) ও মো. আবু সায়েম (২০)।
এসআরবি-১৪-এর দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা প্রাইভেটকার ও মাইক্রোবাস ফেলে পালানোর চেষ্টা করেন। এ সময় অভিযান পরিচালনাকারী দল তাদের আটক করে।
পরে সাক্ষীদের উপস্থিতিতে আটক ব্যক্তিদের দেখানো মতে, প্রাইভেটকারের পেছনের ডালায় রাখা ছয়টি ট্রাভেল ব্যাগ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৫০ বোতল ফায়ারডিল ও ৮৩৯ বোতল স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের মোট পরিমাণ ১ হাজার ২৮৯ বোতল।
এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস, কেনাবেচায় ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে।
অভিযানকারী দলের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে টাঙ্গাইলসহ বিভিন্ন অঞ্চলে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা আলামতসহ তাদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৪, টাঙ্গাইল ক্যাম্প।