নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৩১, ১৭ নভেম্বর ২০২৬
ঘটনার বিবরণে জানা যায়, গত ০১ জুন ২০২৬খ্রি. রাত অনুমান ১১:৩০ ঘটিকায় নেত্রকোনা জেলার সদর থানার উত্তর বিশিউড়া এলাকায় উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো নিয়ে ভিকটিম মোস্তফা আমির ফয়সাল, রাব্বি হাসান রবিন ও মোঃ আব্দুল্লাহ আল ফাহিম ওরফে সৌরভদের সাথে ধৃত আসামি আলামিন ও তার সহযোগীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আসামিরা ক্ষিপ্ত হয়ে মোস্তফা আমির ফয়সালসহ অন্যান্য ভিকটিমদের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাথারি কিল, ঘুষি, লাথি মারিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন। ভিকটিম মোস্তফা আমির ফয়সাল ০২ জুন ২০২৬খ্রি. রাত অনুমান ০৩:২০ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় নিহতের পিতা মোঃ নজরুল ইসলাম (৫০), বাদী হয়ে নেত্রকোনার সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মামলা-১২, তারিখ- ০৩ জুন ২০২৬খ্রি., ধারা-১৪৩/৩২৩/৩০২/৩০৭/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে এসআরবি-১৪ ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই অংশ হিসেবে ১৬ নভেম্বর ২০২৬খ্রি. রাত অনুমান ২৩:১৫ ঘটিকায় সদর কোম্পানি, এসআরবি-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল নেত্রকোনা জেলার সদর থানার কুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ আলামিন ৩৬), জেলা- নেত্রকোনা-কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে নেত্রকোনা জেলার সদরথানায় হস্তান্তর করা হয়েছে।