বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: ১৫:৪৯, ১৭ নভেম্বর ২০২৬
নিয়মিতভাবেই বেনাপোল বন্দরে অবৈধ ও চোরাচালানের পণ্য আটকের খবর গণমাধ্যমে ও বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে। কিন্তু বিস্ময়করভাবে এসব চাঞ্চল্যকর ঘটনায় বেনাপোল কাস্টমস কমিশনার কিংবা কাস্টমস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক বক্তব্য বা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয় না। দায়িত্বশীল মহলের এই রহস্যজনক নীরবতা অসাধু চক্রের সাহস আরও বাড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভুক্তভোগী ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানান, এ অবস্থা চলতে থাকলে দেশের অর্থনীতি চরম বিপর্যয়ের মুখে পড়বে। বেনাপোল বন্দর তার হারানো ঐতিহ্য ও গতিশীলতা হারিয়ে একটি দুর্বল ও অকার্যকর বন্দরে পরিণত হবে।
বন্দরকে রক্ষায় অবিলম্বে সরকারের উচ্চপর্যায় থেকে কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ীরা। বর্তমান কাস্টমস দপ্তরে ঘাপটি মেরে থাকা চিহ্নিত অসাধু কর্মকর্তাদের দ্রুত অপসারণ এবং দুর্নীতিবাজ চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছেন ব্যবসায়ী মহল।।