ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১৬:৫৯, ১৭ নভেম্বর ২০২৬
মঙ্গলবার (১৭ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিল্পাঞ্চল দুটিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
দায়িত্ব পালনকালে তাঁরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় দায়িত্ব পালন করবেন।
এতে আরও উল্লেখ করা হয়, শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
বিজিবি সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রাখাই এ মোতায়েনের মূল লক্ষ্য।