এসআরবির অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:১৮, ১৬ নভেম্বর ২০২৬

এসআরবির অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ময়মনসিংহে মারামারির মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মিন্টু মিয়াকে (৩৯) গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি-১৪।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে ময়মনসিংহ কোতোয়ালী থানার নতুন সারিন্দা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৪-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার মিন্টু মিয়া ময়মনসিংহ কোতোয়ালী থানার বয়ড়া ভালুকা এলাকার ফকরুলের ছেলে। তিনি কোতোয়ালী থানার মামলা নম্বর ৪৪(৭)১৭, জিআর নম্বর ৭৯৪/১৭-এর ৩২৬ ধারার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।

এসআরবি-১৪ সূত্রে জানা যায়, গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় মিন্টুর অবস্থান শনাক্ত করা হয়। পরে সদর কোম্পানি, এসআরবি-১৪, ময়মনসিংহের একটি দল নতুন সারিন্দা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর মিন্টু মিয়াকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৪।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন