নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:২৩, ১৬ নভেম্বর ২০২৬
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ময়মনসিংহের হালুয়াঘাট থানার হরিরামপুর বাউশ এলাকার মৃত মিয়া বখসের ছেলে আব্দুল গফুর (৫০) এবং বগুড়া সদর এলাকার জিএম হেলাল উদ্দিনের ছেলে মো. সেলিম রেজা (৫০)।
এসআরবি-১৪ সূত্রে জানা যায়, আব্দুল গফুর হালুয়াঘাট থানার মামলা নম্বর ০১(২)২৩, জিআর নম্বর ২৯/২৩-এর দণ্ডবিধির ৩২৪ ধারার মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তাকে হালুয়াঘাট থানার ধারা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, মো. সেলিম রেজা বগুড়া জেলার সিআর মামলা নম্বর ৩৬৬/২৪-এর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারার মামলায় ১২ লাখ টাকা অর্থদণ্ডসহ এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
এসআরবি-১৪-এর সিপিসি-২, উত্তরা, ঢাকার সহায়তায় রাজধানীর উত্তরা পশ্চিম থানার কোহিনুর গার্ডেনের সামনে থেকে সেলিম রেজাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকারী দলের তথ্য অনুযায়ী, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই আসামির অবস্থান শনাক্ত করে পৃথক অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের পাশাপাশি সাজাপ্রাপ্ত এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে এসআরবি-১৪-এর অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।