শার্শা ও বেনাপোলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বেনাপোল শার্শা (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৮:০৩, ২৬ নভেম্বর ২০২৬

শার্শা ও বেনাপোলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যশোরের শার্শা ও বেনাপোলে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা, শার্শা উপজেলা, বেনাপোল পৌর ও কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান বাপ্পি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান। শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​সমাবেশকে কেন্দ্র করে শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন এবং বেনাপোল পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন। মিছিলটি বেনাপোল বাজার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বর্ডার এলাকায় গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের শান্তি রক্ষায় ছাত্রদলের নেতাকর্মীরা সর্বদা রাজপথে সজাগ রয়েছে। যেকোনো ধরনের সন্ত্রাস, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন