নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৪৫, ২৭ নভেম্বর ২০২৬
রাজধানীর শেরে বাংলা নগরের পুরাতন বাণিজ্যমেলা মাঠে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। অনুষ্ঠান উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার আয়োজনের দ্বিতীয় দিনে এলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, বিশ্বদরবারে বাংলাদেশের রান্নাকে সমৃদ্ধ করতে রন্ধনশিল্পীদের এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মকে কৃষির প্রতি অনুপ্রাণিত করা জরুরি।
সারা দেশের শতাধিক উপজেলায় ৩১ লাখ শিশুকে সরকার পুষ্টিকর খাদ্য বিতরণ করছে জানিয়ে ডা. জুবাইদা বলেন, ২০২৭ সালের মধ্যে দেশের সব উপজেলায় ১ কোটি ১০ লাখ শিশুকে মিড ডে মিল দেবে বর্তমান সরকার।
শূন্য ক্ষুধার বিশ্ব গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
প্রাণিসম্পদ সপ্তাহের অন্যতম আয়োজনে রন্ধন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। এসময় উপস্থিত ছিলেন, মৎস ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী, প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শীর্ষ সংবাদ: